সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

google error লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কি হবে, যদি কখনো Google ৩০ মিনিট বন্ধ থাকে? মজার কিছু ঘটনা ঘটবে যা কল্পনাও করতে পারবেন না!

আমরা সবাই গুগলের উপর কম বেশি নির্ভর করি। কারণ কম্পিউটারের ব্রাউজার যখন আমরা ওপেন করি তখন প্রথমেই আমরা সার্চ শুরু করি গুগল দিয়ে। কখনও কি ভেবেছেন যদি এই গুগল কোনদিন ৩০ মিনিট বন্ধ রাখা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে এর কী প্রভাব পড়বে? এই বিষয়ে বলার আগে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আর সেটা হলো, ২০১৩ সালের আগস্টে একবার ২-৩ মিনিটের জন্য গুগল বন্ধ হয়ে গিয়েছিলো। বিস্ময়কর তথ্য হলো শুধু এই ২-৩ মিনিটের মধ্যেই সমগ্র ইন্টারনেট ট্রাফিক ৪০% কমে গিয়েছিলো। এরকম একটা ঘটনা ২০০৯ সালের মে মাসেও ঘটেছিলো। এবার ভাবুন এই ২০১৬ কিংবা এর পরবর্তী কোন সময়ে গুগল যদি অন্তত ৩০ মিনিট বন্ধ থাকে তাহলে কী হবে? আজকের টিউনটি একটি প্রযুক্তি নির্ভর টিউন হলেও এটাকে আংশিক টেক-হিউমার হিসাবে পড়ার জন্য সকলকে অনুরোধ করছি। কারণ আমার একটা টেক-হিউমার লেখার খুব শখ ছিলো। এই টিউনের মাধ্যমে সেই শখ সামান্য পূরণ করতে চাচ্ছি। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী হবে যদি গুগল ৩০ মিনিট বন্ধ থাকে? প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না! প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না যে গুগল কাজ করছে না। ফলে প্রথম কয়ে...