সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কি হবে, যদি কখনো Google ৩০ মিনিট বন্ধ থাকে? মজার কিছু ঘটনা ঘটবে যা কল্পনাও করতে পারবেন না!

আমরা সবাই গুগলের উপর কম বেশি নির্ভর করি। কারণ কম্পিউটারের ব্রাউজার যখন আমরা ওপেন করি তখন প্রথমেই আমরা সার্চ শুরু করি গুগল দিয়ে। কখনও কি ভেবেছেন যদি এই গুগল কোনদিন ৩০ মিনিট বন্ধ রাখা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে এর কী প্রভাব পড়বে? এই বিষয়ে বলার আগে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আর সেটা হলো, ২০১৩ সালের আগস্টে একবার ২-৩ মিনিটের জন্য গুগল বন্ধ হয়ে গিয়েছিলো। বিস্ময়কর তথ্য হলো শুধু এই ২-৩ মিনিটের মধ্যেই সমগ্র ইন্টারনেট ট্রাফিক ৪০% কমে গিয়েছিলো। এরকম একটা ঘটনা ২০০৯ সালের মে মাসেও ঘটেছিলো। এবার ভাবুন এই ২০১৬ কিংবা এর পরবর্তী কোন সময়ে গুগল যদি অন্তত ৩০ মিনিট বন্ধ থাকে তাহলে কী হবে? আজকের টিউনটি একটি প্রযুক্তি নির্ভর টিউন হলেও এটাকে আংশিক টেক-হিউমার হিসাবে পড়ার জন্য সকলকে অনুরোধ করছি। কারণ আমার একটা টেক-হিউমার লেখার খুব শখ ছিলো। এই টিউনের মাধ্যমে সেই শখ সামান্য পূরণ করতে চাচ্ছি। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী হবে যদি গুগল ৩০ মিনিট বন্ধ থাকে?

প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না! প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না যে গুগল কাজ করছে না। ফলে প্রথম কয়েক মিনিট সবাই নিজেদের ইন্টারনেট কানেকশন চেক করতে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কেউ তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কল দিবে সমস্যার কথা জানিয়ে। আবার কেউ কেউ তাদের কম্পিউটারের হার্ডওয়্যার ত্রুটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিবে। ভাবুনতো আপনিই কি সহজে বিশ্বাস করতে পারবেন এই ঘটনা? যখন বিশ্বাস হবে তখন যা হবে কিছু কিছু মানুষ তখন বুঝতে পারবে গুগল বন্ধ হয়ে গেছে। আবার কিছু মানুষ তখন বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে অবস্থান করবে। তারা মরিয়া হয়ে গুগলের হোম পেইজ রিলোড দিতে থাকবে কখন এটা কাজ করবে। কারণ যখন কোন জিনিস থাকে না তখনই তার প্রয়োজনীয়তা বেশি অনুভব করে মানুষ। আর যখন তারা বুঝতে পারবে যেগুগল বন্ধ তখন তারা যে কাজগুলো করবে- সারা পৃথিবীর মানুষ গুগল সার্ভার এররের স্ক্রিনশট শেয়ার করতে ব্যস্ত হয়ে পড়বে। যেমন- Error 500!
ফেইসবুক নিউজ ফিডে একটা ঝড় উঠে যাবে গুগলের বন্ধ হওয়া নিয়ে। বাংলাদেশের যতো ইস্যু আছে, যেমন জঙ্গিবাদ, ভারতীয় হাতি, ধর্ষণ, দুর্নীতি সবকিছুই গুগলের নিচে হারিয়ে যাবে। মানুষজন বিকল্প সার্চ ইঞ্জিন খুঁজা শুরু করবে। কিন্তু খুঁজবে কী দিয়ে? কারণ অধিকাংশ মানুষই তো জানে না গুগল ছাড়া আরও সার্চ ইঞ্জিন আছে। নিজে একবার ভাবুন তো আপনি কয়টা সার্চ ইঞ্জিন চিনেন?

 মাইক্রোসফট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনগুলোতে ট্রাফিক উপচে পড়বে। কারণ আসল ঘটনা জানতে এগুলোর উপরই তখন শেষ ভরসা।

DuckDuckGo (একটা সার্চ ইঞ্জিন, যেটা কখনও ট্র্যাক করে না) এর মতো সার্চ ইঞ্জিনগুলো নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বে। কিছু মানুষ মনে করবে গুগল বন্ধ হয়ে ভালোই হয়েছে, আপাততো মানুষকে এখন আর ট্র্যাক করা হবে না। অনেকগুলো ইন্টারনেট অ্যাপ্লিকেশন যেগুলো গুগল সার্ভিস ব্যবহার করে চলে সেগুলো কাজ করা বন্ধ করে দিবে। আর শুধুমাত্র জিমেইল বন্ধ থাকার কারণেই পুরো বিশ্বের ট্রেড এন্ড কমার্সে ধ্বস নামবে। শুধু গুগল নয়, বিশ্বের যে কোম্পানিগুলো গুগল নির্ভর তাদের অধিকাংশের ব্যাপক ব্যবসায়ী ক্ষতি হয়ে যাবে।

যারা গুগল ম্যাপ ব্যবহার করেন করেন তারা পথের মাঝখানে রাস্তা হারিয়ে ফেলতে পারেন। ইউটিউব প্রেমীরা মুখ গোমড়া করে বসে থাকবেন এবং গুগলের প্রতিদ্বন্দ্বীরা এ সময় আনন্দের গান গাইতে থাকবে।
কেউ কেউ বিভিন্ন ট্রল বানাতে ব্যস্ত হয়ে যাবে।

 কিন্তু এতো কিছুর পরেও চাইনাতে কোন সমস্যা হবে না। বলুন তো কারণটা কী?

 যখন গুগল আবার স্বরূপে ফিরে আসবে তখন যা হবে গুগল যখন সব সমস্যা সমাধান করে ফিরে আসবে তখন প্রথমেই তারা এই সমস্যা বিশ্লেষণ করে একটা প্রেস ব্রিফিং দিবে। বিশ্বের প্রযুক্তি প্রেমীরা এর বিভিন্ন ধরনের কারণ উদঘাটনের চেষ্টা করবে। সত্য মিথ্যা না জেনেই তারা বিভিন্ন টিউমেন্ট করবে। সেই সাথে কিছু হ্যাকার যারা পরিচিতি পাওয়ার জন্য গল্প ছড়াতে থাকবে যে এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে। বাংলাদেশি হ্যাকার গ্রুপও এই কৃতিত্বের দাবি করতে পারে। অবাক হওয়ার কিছু নেই। এছাড়াও যা হতে পারে- টিউনার সানিম মাহবীর ফাহাদ টেকটিউনসে একটা মেগাটিউন করতে পারে, কীভাবে প্রযুক্তির দুনিয়া গুগলের উপর নির্ভরশীল। মিডিয়াগুলো চুলচেরা বিশ্লেষণ শুরু করবে গুগলের এমন পতনে পুরো বিশ্বের কী নাজেহাল অবস্থা হয়েছিলো এই নিয়ে। কেন এটা হয়েছে, আবারও হবে কিনা, এই ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হয়েছে কিনা। ওভার সেন্সেটিভ দেশগুলো এবং ব্যক্তিদের রাতের ঘুম হারাম হয়ে যাবে তথ্য ফাঁসের দুঃচিন্তায়। অনেক মানুষই গুগলের বিকল্প নিয়ে ঘাটাঘাটি শুরু করবে। সবগুলো গুগল সার্ভিসের বিকল্প ব্যবস্থা তারা করে রাখবে। কথায় আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। অনেক বিখ্যাত টেকনোলজি ব্লগগুলো থেকে আর্টিকেল বের হবে, “Google went down for 30 minutes. You won’t believe what happened next.” কিংবা “10 things to do when Google goes down the next time”. আর আমার মতো কিছু টিউনার সেইগুলো নিজের মতো করে অনুবাদ করে টেকটিউনসে টিউন করবে। যদিও এটা একটা টেক-হিউমার তবে এসব কিছুই ঘটতে পারে অদূর ভবিষ্যতে। সুতরাং সবকিছুর একটা অল্টারনেটিভ ওয়ে খোলা রাখতে হবে। কারণ যেকোনো কিছুর উপর পুরোপুরি নির্ভর করাটা বোকামি। আমরা জানি গুগলের বিকল্প কিছু নেই। কিন্তু আমরা বিপদের মূহুর্তে তো গুগল ছাড়া অন্য কিছুও ভাবতে পারি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Download Pencil Sketch App FREE - পেন্সিল স্কেচ এপস টি ফ্রি ডাউনলোড করুন

Download Pencil Sketch App FREE! যেহেতু আমরা এই এপসটি ফ্রি দিচ্ছি সেহেতু এটি শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য ফ্রি। আর আমাদের বন্ধু হতে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। বলা বাহুল্য আমাদের বন্ধু হতেও কোন টাকা খরচ করতে হবেনা এবং একবার বন্ধু হয়ে গেলে পরবর্তীতে সব এপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কারণ আমরা ছড়িয়ে দিতে চাই "নিঃশর্ত বন্ধুত্ব বিশ্বজুড়ে"। তো আসুন জেনে নেই বন্ধু হয়ে কিভাবে এপসটি ডাউনলোড করবেন। প্রথমে এখানে ক্লিক করুন (Click Here to Download) । এরপর আপনার ব্রাউজারে নিচের ছবির মতো দেখা যাবে। এটি ৫ সেকেন্ড থাকবে। তাই আপনাকে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবার যে পেজটি আসবে সেটি একটি বন্ধুত্বের ওয়েবসাইট। এখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড, জন্মদিন ইত্যাদি তথ্য প্রদান করুন। এবার সাইন আপ (Sign Up) এ ক্লিক করুন। এবার আপনার পেজটির উপরের ডানপাশে মেনু তে ক্লিক করুন, এরপর Blogs এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখে নিন) এরপর Pencil Sketch App এ ক্লিক করে ডাউনলোড করে নিন। আরেকটা কথা যারা আগে থেকেই আমাদের বন্ধু হয়ে আছেন তারা শুধু সাইটে ঢুকে...

মৃত্যুর পর কি হবে আমার ফেসবুক আইডির? ফেসবুকের লিগ্যাসি (Legacy) কন্টাক্ট কি?

লিগ্যাসি কন্টাক্ট হচ্ছেন এমন কেউ যাকে আপনি আপনার মৃত্যুর পর ফেসবুক একাউন্ট টি স্মরণীয় করে রাখার জন্য মনোনীত করতে পারেন। আপনি যদি একটি লিগ্যাসি কন্টাক্ট যুক্ত করেন, সেই ব্যক্তি আপনার একাউন্ট স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। শর্তঃ  আপনাকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে লিগ্যাসি কন্টাক্ট তৈরি করার জন্য। যা যা করতে পারবেন আপনার লিগ্যাসি কন্টাক্টঃ একটি পিনড্ পোস্ট লিখতে পারবেন (যেখানে আপনার মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যাদি থাকতে পারে)। আপনার পোস্টগুলো দেখতে পারবেন। এমনকি যদি পোস্টের প্রাইভেসি "Only me" করা থাকে তারপরও। কারা ট্রিবিউটস (tributes) দেখতে বা পোস্ট করতে পারবে সে ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যকারো পোস্ট থেকে আপনার ট্যাগ মুছে ফেলতে পারবেন। নতুন ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। আপনার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো পরিবর্তন করতে পারবেন। টাইমলাইন রিভিউ অন করা থাকলে ট্রিবিউট সেকশনে দেখা যাওয়ার আগেই পোস্ট এবং ট্যাগ রিভিও রিকোয়ারমেন্ট অফ করে দিতে পারবেন। "Download a copy" ফিচারটি অন করা থাকলে আপনার শেয়ার করা সমস্ত তথ্যের (মে...

আপনার ফোনের MB শেষ হলেও টাকা কাটতে পারবে না।MB শেষ হলে অটোমেটিক ডাটা অফ হয়ে যাবে।

আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি।আশা করি আপনাদের ভাল লাগবে। আমরা অনেকেই লিমিটেড MB ব্যবহার করি কেউ ১০ এমবি প্যাক বা ৫০ এমবি প্যাক কেউবা ৩ এমবি প্যাক ও ব্যবহার করি। কিন্তু সমস্যা হল আমরা যখন নেট ব্যবহার করি তখন খেয়াল থাকে না কত এমবি আছে। ঠিক তখনি আমাদের মেইন ব্যালেঞ্চের টাকা কাটে। এই সমস্যায় কেউ পরেন নি এমন লোক খুজে পাওয়া মুস্কিল। তো এই সমস্যায় যারা পরছেন তারা সমাধান নিন। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।Size মাএ ১ এমবি। এছাড়া এটি Paid সহজে কোথাও খুজে পাবেন না। Download Link:  Click hear N.B Download করার জন্য প্রথমে Slow Download।তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন। এখন ইনস্টল করে ফেলুন। তারপর ওপেন করে সেটিং এ যান। তারপর Limit To (যেখানে Unlimited লেখা) তে আপনার কত এমবি আছে সেটা দিন। এবার Renew Period এ টাইম দিন যেমন ১২ টা। এবার আরামে নিশ্চিন্তে নেট ব্যবহার করুন কোন চিন্তা নেই। আপনার দেয়া লিমিট শেষ হলে দেখবেন অটোমেটিক নেট ডিসকানেক্ট হয়ে গেছে। কোন অপারেটর এর বাবাও টাকা কাটত...